শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন




রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫ ৯:৪৮ am
জলদস্যুরা জলদস্যু সাগরপথ সাগর পথ ভূমধ্যসাগরে ভূমধ্যসাগর Fishing trawler ট্রলার নৌকা বাইচ অভিবাসীবাহী অভিবাসী Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর United Nations High Commissioner for Refugees United Nations High Commissioner for Refugees UNHCR জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর শরণার্থী সংস্থা sea নৌকাডুবি নৌকা বাইচ Noukadubi নৌকাডুবি নদী River
file pic

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে বাংলাদেশকে সমর্থন করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টের প্রেস উইং এক বার্তায় এমনটাই জানিয়েছে।

এতে বলা হয়, রোহিঙ্গা সংকটের জন্য, বিশেষ করে চলতি বছরের শেষের দিকে এই বিষয়ে একটি বড় বৈশ্বিক সম্মেলন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টা সমর্থন চাওয়ার পর গ্র্যান্ডি বলেন, আমরা আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত। জবাবে ড. ইউনূস বলেন, আপনার কথায় আরও গুরুত্ব বাড়াবে। তিনি রোহিঙ্গা সংকটের ওপর বিশ্বের মনোযোগ ফিরিয়ে আনার আহ্বান জানান। বলেন, প্রায় ১ লাখ শরণার্থীর আগমন বাংলাদেশের ওপর আরও বোঝা চাপিয়ে দিয়েছে। পরিস্থিতি জটিল হয়ে উঠছে যখন তারা (মিয়ানমার) আরও রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে।

গ্র্যান্ডি রোহিঙ্গাদের আশ্রয়স্থল নির্মাণে উন্নত উপকরণ ব্যবহার করার অনুমতি দেয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। পূর্বে, রোহিঙ্গাদের কেবল বাঁশ এবং ত্রিপল দিয়ে আশ্রয় তৈরি করার অনুমতি ছিল।

বৈঠকে তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। যেখানে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি লড়াই করছে।
প্রধান উপদেষ্টা গ্র্যান্ডিকে জানান যে, তিনি রোহিঙ্গা সংকটের জন্য একজন উচ্চ প্রতিনিধি নিয়োগ করেছেন এবং যিনি সব সরকার এবং আন্তর্জাতিক সংস্থার মধ্যে সমন্বয় করছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD