শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন




ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩ ১২:১১ pm
quake Earthquake ভূমিকম্প ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে নদীর গতি রোধ করে হ্রদের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ-মহামারিতে বহু প্রাণহানি
file pic

ইন্দোনেশিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্প মঙ্গলবার আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৭।

ভূমিকম্পের পর প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। খবর রয়টার্সের।

ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ইন্দোনেশিয়ার তানিম্বার অঞ্চলে ভূমিকম্পনটি আঘাত হেনেছে।

উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৯৭ কিলোমিটার। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD