শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন




শীত আরও বাড়বে, বিস্তৃত হতে পারে শৈত্যপ্রবাহ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩ ১২:৪৬ pm
HEATWAVE temperature তাপপ্রবাহ গরম আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা Weather আবহাওয়া Weather আবহাওয়া Rain বৃষ্টি degree Celsius
file pic

তাপমাত্রা ক্রমেই আরও কমার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একদিনের মধ্যে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

তাপমাত্রা কমে গেলে শৈত্যপ্রবাহের আওতা ও তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। মঙ্গলবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তীব্র শীতের পর ঢাকায় উষ্ণতা বেড়েছে। গতকালের (সোমবার) মতো আজও সকাল থেকে ঢাকার আকাশে ঝলমলে রোদ, নেই কুয়াশা। মঙ্গলবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পাবনা, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি। যদিও গতকাল পুরো রাজশাহী বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছিল।

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে জানিয়ে হামিদ মিয়া বলেন, আগামী তিনদিনে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD