শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন




চাকরি হারাচ্ছেন মার্কিন স্বাস্থ্য বিভাগের ১০ হাজার কর্মী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫ ১১:৩৬ am
ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa
file pic

সেক্রেটারি রবার্ট এফ. কেনেডি জুনিয়রের অধীনে মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগে বড় ধরনের রদবদল আসতে যাচ্ছে। প্রায় ১০ হাজার স্বাস্থ্যকর্মী চাকরি থেকে ছাঁটাই হতে যাচ্ছেন।

এর আগেও প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবী পদত্যাগ ও ছাঁটাইয়ের শিকার হয়েছেন। এখন নতুন করে আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করা হলে বিভাগটিতে পূর্ণকালীন কর্মীর সংখ্যা ৮২ হাজার থেকে কমে ৬২ হাজারে নেমে আসবে বলে জানিয়েছে মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ।

এক বিবৃতিতে কেনেডি জানিয়েছেন, ‘আমরা কেবল আমলাতান্ত্রিক বিস্তার কমাচ্ছি না। আমরা সংস্থাটিকে তার মূল লক্ষ্য এবং দীর্ঘস্থায়ী রোগের মহামারিকে বিপরীত করার জন্য আমাদের নতুন অগ্রাধিকার দিয়ে পুনর্গঠন করছি।’

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ সহযোগী বিলিয়নেয়ার ইলন মাস্ক ডিওজিই-তে খরচ কমানোর উদ্যোগ তত্ত্বাবধান করছেন। যার অংশ হিসেবে এমনটা হচ্ছে বলে জানা গেছে। তবে ফেডারেল আমলাতন্ত্রকে সংকুচিত করার প্রচেষ্টার অংশ হিসেবে সংস্থাগুলিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে বলে মনে করছেন অনেকেই।

ছাঁটাইয়ের বিবরণীতে বলা হয়েছে, এইচএইচএস পরিকল্পনায় খাদ্য ও ওষুধ প্রশাসনের ৩,৫০০ পূর্ণকালীন কর্মী ছাঁটাই করা হবে। তবে ছাঁটাই পরিদর্শক বা ওষুধ, চিকিৎসা ডিভাইস বা খাদ্য পর্যালোচকদের উপর এর কোনো প্রভাব ফেলবে না। এছাড়াও রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র ২,৪০০ কর্মী ছাঁটাই করবে। জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটস তার ২৭টি প্রতিষ্ঠান এবং কেন্দ্র থেকে ১,২০০ কর্মী ছাঁটাই করবে। মেডিকেয়ার এবং মেডিকেড পরিষেবা কেন্দ্র থেকে ৩০০ কর্মী ছাঁটাই করা হবে।

এর বাইরে স্বাস্থ্য খাতকে পুনর্গঠনের অংশ হিসেবে, বিভাগের ১০টি আঞ্চলিক অফিস পাঁচটিতে কমিয়ে আনা হবে এবং এর ২৮টি বিভাগকে ১৫টিতে একীভূত করা হবে। যার মধ্যে একটি নতুন ‘স্বাস্থ্যকর আমেরিকার জন্য প্রশাসন’ বা এএইচএ অন্তর্ভুক্ত থাকবে, যা আসক্তি, বিষাক্ত পদার্থ এবং পেশাগত নিরাপত্তা মোকাবেলাকারী অফিসগুলিকে একটি কেন্দ্রীয় অফিসে একত্রিত করবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD