শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ন




বিশ্বের নবম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩ ৬:২২ pm
Online Visa application e-Visa eVisa e PASSPORT e‑PASSPORT Machine Readable Passport Application Immigration মেশিন রিডেবল পাসপোর্ট ইমিগ্রেশন ই-পাসপোর্ট ই পাসপোর্ট অনলাইন ভিসা আবেদন ইমিগ্রেশন চেক অ্যাপ্লিকেশন e PASSPORT e‑PASSPORT Machine Readable Passport Application Immigration মেশিন রিডেবল পাসপোর্ট ইমিগ্রেশন ই-পাসপোর্ট ই পাসপোর্ট
file pic

এবারও বিশ্বের দুর্বল পাসপোর্টের দিক দিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্সের ২০২৩ সালের প্রতিবেদন এ তথ্য জানানো হয়। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক বুধবার প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

এতে দেখা যায়, বাংলাদেশের নাগরিকরা ভিসা ছড়া ২২৭টি দেশের মধ্যে ৪১টিতে যেতে পারেন। গতবারের তালিকায় বাংলাদেশ ছিল ১০৪ নম্বরে, তবে এবার ঠাঁই হয়েছে ১০১ নম্বরে। এ তালিকায় বাংলাদেশের সঙ্গে রয়েছে কসোভো ও লিবিয়ার নাম।

গত চার বছরের মতো এবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট তালিকার শীর্ষে জাপান। দেশটির নাগরিকরা ভিসা ছাড়া বিশ্বের ১৯৩টি দেশ ভ্রমণ করতে পারেন, তবে এর অর্থ এই নয় যে, পাসপোর্টটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২১ সালের শেষে জাপানের বৈধ পাসপোর্টের সংখ্যা ২ কোটি ৪০ লাখ।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট তালিকায় যৌথভাবে দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। এ দুই দেশের নাগরিকরা ভিসা ছাড়া ১৯২টি দেশে যেতে পারেন।

হ্যানলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্ট আফগানিস্তানের। দেশটির নাগরিকরা ভিসা ছাড়া ২৭টি দেশে যাতায়াত করতে পারেন।

গত ১৮ বছর ধরে বিশ্বের পাসপোর্ট নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD