শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন




প্রথমবার বৈঠকে বসছেন ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২ এপ্রিল, ২০২৫ ৪:৫২ pm
yunus Chief Adviser Professor Muhammad Yunus and Indian Prime Minister Narendra Modi Shri Narendra Modi Narendra Damodardas Modi Prime Minister of India ভারত ভারতের ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদি মোদী नरेंद्र दामोदर दास मोदी নরেন্দ্র মোদি
file pic

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ৪ তারিখ থাইল্যান্ডে বিমসটেকের মূল অনুষ্ঠানের পর সাইডলাইনে এই বৈঠক হবার কথা রয়েছে।

ভারতের পক্ষ থেকে মঙ্গলবার (১ এপ্রিল) বাংলাদেশ সরকারের কূটনৈতিক পত্রের প্রেক্ষিতে ইতিবাচক সাড়া দেয়া হয়। সরকারের একটি সূত্র চ্যানেল 24-কে বিষয়টি নিশ্চিত করেছে। দুই রাষ্ট্র প্রধানের বৈঠকটি সোফা ফরমেটে হবার কথা রয়েছে। তবে বৈঠকের সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জানান, বৈঠকের বিষয়ে আশাবাদী বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলে কূটনৈতিক নোট গত মাসে দেয় অন্তর্বর্তী সরকার।

এদিকে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD