শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন




ইসরাইলের বিমান হামলায় কেঁপে উঠলো দামেস্ক ও হামা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ১১:১৬ am
aircraft Indian Air Force IAF crashed MiG-21 crash India's fleet accidents pilots killed Indian pilot প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত পাইলট প্রশিক্ষণ বিমানবাহিনী বিমান বাহিনী হেলিকপ্টার প্রতিরক্ষা সংঘর্ষ Helicopter Aircraft type rotorcraft rotors fly Air হেলিকপ্টার আকাশযান উড্ডয়নক্ষম উড়োজাহাজ Helicopter Aircraft type হেলিকপ্টার helicopter crashed হেলিকপ্টার বিধ্বস্ত india mig 21 crash যুদ্ধবিমান
file pic

ইসরাইলি যুদ্ধবিমান সিরিয়ার দামেস্ক ও হামায় হামলা চালিয়েছে। সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বুধবার রাতে এই হামলা হয়েছে।

সানা জানায়, ‘একটি ইসরাইলি দখলদার বাহিনীর বিমান হামলা দামেস্কের বারজেহ আবাসিক এলাকার বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ভবনের আশপাশে আঘাত হেনেছে।’

আরেকটি হামলায় সিরিয়ার কেন্দ্রীয় শহর হামার আশপাশে বিমান হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকার পতনের পর ইসরাইল সিরিয়ার গোলান মালভূমির দখল আরও বাড়িয়েছে। তারা সেখানে শান্তিরক্ষী এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এটি ১৯৭৪ সালে করা এক চুক্তির লঙ্ঘন বলে মনে করা হচ্ছে।

ইসরাইল এই সুযোগ নিয়ে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে শত শত হামলা চালিয়েছে। এসব হামলায় যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD