মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন




১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে : যেভাবে পাবেন ৫ দিন মেয়াদি ১ জিবি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ ১:২৮ pm
Internet interconnected network Ethernet BTRC ISP International Network ISP speed test অন্তৰ্জাল ইন্টারনেট আইপি ইন্টারনেট প্রটোকল ডেটা আদান প্রদান কম্পিউটার ডিভাইস ইথারনেট ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক আইএসপি ও পিএসটিএন প্রটোকল-৬ আইপিভি-৬ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি net নেট ইন্টারনেট Internet-ইন্টারনেট
file pic

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) ‘ফ্রি ইন্টারনেট ডে’ পালন করতে যাচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এ উপলক্ষে দেশের সব মোবাইল ফোন গ্রাহককে পাঁচ দিন মেয়াদি এক জিবি ইন্টারনেট সম্পূর্ণ বিনামূল্যে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান।

তিনি জানান, ৩ জুলাই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা এবং ৮ জুলাই বিটিআরসির ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুসারে ৯ জুলাই মোবাইল অপারেটরদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

এই নির্দেশনায় বলা হয়, ১৮ জুলাই তারিখে দেশের সব মোবাইল ফোন গ্রাহককে একবারের জন্য পাঁচ দিন মেয়াদি এক জিবি ইন্টারনেট ফ্রি দিতে হবে।

যেভাবে পাবেন ফ্রি ইন্টারনেট

বিটিআরসি জানিয়েছে, ফ্রি ইন্টারনেট সুবিধা নিতে গ্রাহকদের নিজ নিজ অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে।

গ্রামীণফোন: 1211807#
রবি: 41807#
বাংলালিংক: 1211807#
টেলিটক: 1111807#
এই কোড ডায়াল করলেই গ্রাহকরা নির্ধারিত ফ্রি ডেটা সংগ্রহ করতে পারবেন।

সূত্র : ইউএনবি




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD