শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন




আজ চন্দ্রগ্রহণ, দেখা যেতে পারে বাংলাদেশ থেকেও

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১৮ am
গ্রহাণু Moon Chandra Grahan Sutak timing lunar eclipse চন্দ্রগ্রহণ চন্দ্র গ্রহণ cop কপ
file pic

বিশ্বের বিভিন্ন স্থানে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করা সম্ভব হবে। গ্রহণটি স্থায়ী হবে মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট। রোববার বাংলাদেশ সময় রাত ৯টা ২৭ মিনিটে গ্রহণ শুরু হয়ে চলবে সোমবার ভোর পর্যন্ত।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাবে।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ স্পষ্টভাবে দেখা যাবে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত বিস্তৃত এলাকায়। এর বাইরে আশপাশের অঞ্চলে আংশিক গ্রহণ দৃশ্যমান হবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এই গ্রহণ দেখা যাবে না।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আকাশপ্রেমীদের জন্য এটি এক দুর্লভ সুযোগ। শুধু সৌন্দর্য নয়, চাঁদের লাল আভা পর্যবেক্ষণের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থাও বোঝা যাবে।

কেন ঘটে চন্দ্রগ্রহণ: চন্দ্রগ্রহণ ঘটে তখনই, যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান নেয়। পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে দাঁড়ালে তার ছায়া চাঁদের ওপর পড়ে। এ সময় তিনটি খ-বস্তুর কৌণিক দূরত্ব নির্ধারণ করে গ্রহণটি পূর্ণগ্রাস নাকি খণ্ডগ্রাস হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD