শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন




পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ৪৩০ প্লাটুন মোতায়েন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫২ am
Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি
file pic

দেশের সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৩০ প্লাটুন সদস্য। পূজা উপলক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি শক্তিশালী করার পাশাপাশি সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সীমান্ত এলাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির ২৪টি বেজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে তারা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির নিরাপত্তাধীন ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপের মধ্যে সীমান্ত (সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে এবং পার্বত্য এলাকার ১৫টি পূজামণ্ডপসহ) এলাকায় ১ হাজার ৪১১টি এবং সীমান্ত এলাকার বাইরে ১ হাজার ৪৪৬টি পূজামণ্ডপ রয়েছে।

সীমান্ত এলাকার বাইরের পূজামণ্ডপগুলোর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ৪৪১টি, চট্টগ্রাম মহানগর, রাউজান ও রাঙ্গুনিয়ায় ৬৯৪টি এবং অন্যান্য স্থানে ৩১১টি পূজামণ্ডপ রয়েছে বলে বিজিবি জানিয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD