বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন




বাণিজ্যমেলায় আরএফএল এর ৬৪০০ পণ্যের সমাহার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩ ৫:৪২ pm
Dhaka International Trade Fair DITF Banijjo Mela Banijjomela ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কুড়িল বিশ্বরোড ডিআইটিএফ বাণিজ্যমেলা
file pic

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় পণ্যের পসরা সাজিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। দুটি প্যাভিলিয়নে ১২০টির মতো নতুন পণ্যসহ প্রায় ৬৪০০ পণ্য প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। এছাড়া মেলা উপলক্ষ্যে রয়েছে পণ্যসমূহে ১০-৩৫ শতাংশ পর্যন্ত ছাড়।

মেলার অন্যতম আকর্ষণ তিনতলা বিশিষ্ট মেলার ১২ ও ১৩ নম্বর ‘আরএফএল প্যাভিলিয়ন’। এ প্যাভিলিয়নটিতে প্রায় ৬,০০০ পণ্য প্রদর্শিত হচ্ছে। প্যাভিলিয়নটির প্রথম তলায় গৃহাস্থলী, স্টেশনারি, মেলামাইন, ছোট খেলনা, কিচেনওয়্যার, মেডিকেল এক্সেসরিজ প্রদর্শিত হচ্ছে। দ্বিতীয় তলায় পাওয়া যাচ্ছে ফার্নিচার, বড় খেলনা ও সাইকেল। এছাড়া ক্যাবলস, পাইপ ফিটিংসসহ যাবতীয় নির্মাণ সামগ্রী মিলবে প্যাভিলিয়নটির তৃতীয় তলায়। এসব পণ্য কিনলে ভোক্তারা পাচ্ছেন আকর্ষণীয় মূল্য ছাড়। শুধু তাই নয় ৫,০০০ টাকার অধিক পণ্য কিনলে ঢাকা ও ঢাকার আশেপাশে ফ্রি হোম ডেলিভারিরর সুবিধা রয়েছে।

অন্যদিকে, বাণিজ্যমেলায় ক্রেতাদের জন্য বিশাল ছাড় ও অফার নিয়ে এসেছে দেশের জনপ্রিয় ইলেকট্রনিকস পণ্যের ব্র্যান্ড ‘ভিশন’। বাণিজ্যমেলার ‘হল-এ’ এর ভিশনের ৩৬ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নটি সাজানো হয়েছে চার শতাধিক পণ্য দিয়ে। এসব পণ্যের মধ্যে রয়েছে টেলিভিশন, ফ্রিজ, এসি, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, কেটলি, ইনডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, রুটি মেকার, রুম হিটার, আয়রন ও ফ্যান। মেলায় ক্রেতারা ভিশন পণ্য কিনলেই পাচ্ছেন সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়।

মেলা সম্পর্কে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন,“প্রতিটা বাণিজ্য মেলাতে আরএফএল এর পণ্যের প্রতি দর্শনার্থীদের অন্যরকম আগ্রহ থাকে। এ আগ্রহ মাথায় রেখে আমরা আরএফএলের পণ্যসমূহ মেলায় প্রদর্শন করি। এ বছর মেলাতে হোম অ্যাপ্লায়েন্স, প্লাস্টিক গৃহাস্থলী পণ্য, বাইসাইকেল ও বাচ্চাদের খেলনার চাহিদা সবচেয়ে বেশি”।

তিনি আরো বলেন, “এবার নিয়ে দ্বিতীয়বারের মত পূর্বাচলে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবার পুরো মেলায় আমরা যে সাড়া পেয়েছি, এবার মেলার প্রথম ১৫ দিনে এর চেয়ে বেশি সাড়া পেয়েছি। আমরা আশা করছি, বাকি দিনগুলোতে ক্রেতা ও দর্শনার্থীর সংখা আরো বাড়বে”।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD