মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন




কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৬:৩৩ pm
Aircraft Cox's Bazar International Airport Runway রানওয়ে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর
file pic

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিএ-১ শাখার যুগ্ম সচিব আহমেদ জামিলের সই করা সেই প্রজ্ঞাপন বলা হয়েছে, ‘সাব রুল (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার দ্য সিভিল এভিয়েশন রুলস, ১৯৮৪ এ রুল ১৬ কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হলো।’

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD