বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন




বরিশাল ইলেক্ট্রিক পাওয়ারের ১০২৪ কোটি টাকার কর মওকুফ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩ ৪:৩৪ pm
করদাতা nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর nbr আয়কর রিটার্ন Income tax National Income Tax Day জাতীয় আয়কর দিবস আয়কর দিবস aikor nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর
file pic

বরিশাল ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেডকে (বিইপিসিএল) ৩০৭ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য স্ট্যাম্প ডিউটির ওপর ১ হাজার ২৩ কোটি ৭২ লাখ ২০ হাজার ৬১৮ টাকা কর মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সস্প্রতি এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেয়া হয়েছে।

দেশের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সংকট মোকাবিলায় ২০১৮ সালে বরগুনায় ৩০৭ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়। চীনের সঙ্গে যৌথভাবে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে আইসোটেক গ্রুপ।

২০২২ সালের শুরুতে উৎপাদনে যাওয়ার কথা ছিল কয়লাভিত্তিক প্রতিষ্ঠানটির। উৎপাদন শুরুর পর জাতীয় গ্রিডে যুক্ত হবে ন্যূনতম ৩০৭ মেগাওয়াট বিদ্যুৎ।

সূত্র জানায়, মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা (৫৪০ মিলিয়ন ডলার)। মোট ৩০০ একর জমির ওপর নির্মিতব্য এই প্লান্ট থেকে চুক্তি অনুযায়ী সরকারকে ২৫ বছর বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধরা হয়েছে ৬ টাকা ৭৭ পয়সা (প্রতিটন কয়লার দাম ১২০ ডলার হিসাবে)। তবে কয়লার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি ইউনিট বিদ্যুতের সর্বনিম্ন দাম পড়বে ৪ টাকা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD