শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন




ঝটিকা মিছিল থেকে ১০ মাসে ৩ হাজার আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ ৯:০৮ pm
জেলখানা arrested গ্রেফতার custody Arrest suspected observed crime charged গ্রেপ্তার আটক ধরপাকড় পুলিশ অভিযান মামলা আসামি কারাগার আদালত arrest jail prison prisoner inmate jail_prison_prisoner_inmate
file pic

ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় চলতি বছরের ১০ মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

আজ রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ৪৬ জনকে গ্রেপ্তার উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শুক্রবার রাজধানীর সাতটি স্থান থেকে ৪৬ জনকে গ্রেপ্তারের তথ্য উল্লেখ করে তালেবুর রহমান বলেন, এর মধ্যে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ১৮ জন, বিজয়নগর থেকে ১৩ জন, খিলক্ষেত থেকে ৪ জন, উত্তরার ৯ নম্বর সেক্টর থেকে ২ জন, বাড্ডা থেকে ৩ জন, বনানী থেকে ৩ জন এবং তেজগাঁও থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তালেবুর রহমান বলেন, ঢাকার বাইরে থেকে এসে টাকার বিনিময়ে ঝটিকা মিছিলে এসব নেতাকর্মী অংশ নিচ্ছেন। এই মিছিলের পেছনে অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করছেন। যারা আর্থিকভাবে সহায়তা করছেন, তাদেরও আইনের আওতায় আনার কাজ চলছে।

মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি ও যেকোনো মূল্যে রাজধানীতে অবস্থান জানান দিতেই এসব মিছিল করা হচ্ছে বলে মনে করেন পুলিশের এই কর্মকর্তা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD