বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন




শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর সহায়তা কামনা প্রধান উপদেষ্টার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৫:১৮ pm
Muhammad Yunus Bangladeshi social entrepreneur banker economist civil society leader awarded Nobel Peace Prize founding Grameen Bank microcredit microfinance মুহাম্মদ ইউনূস অধ্যাপক বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ প্রবর্তক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা ড. ইউনূস yunus
file pic

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে আয়োজন করতে হবে।

বুধবার মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি কমপ্লেক্সে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্স ২০২৫-এর সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, এখন নির্বাচনের সময়। আমরা প্রস্তুত, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। আমাদের সামরিক বাহিনী, পুলিশ ও আইনপ্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন।

তিনি আরও বলেন, এটি একটি বড় প্রয়াস। অভ্যুত্থান থেকে নির্বাচনের পথে যাত্রা। এটি হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর, আনন্দ ও মিলনের সময়। মানুষ তাদের আশা ও আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারবে।

আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে সেনাবাহিনীর সহায়তা কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৯ নভেম্বর) মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত গ্রাজুয়েশন সিরিমনিতে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচনকে শান্তিপূর্ণ উৎসব ও আন্দন্দমুখর করতে সেনাবাহিনীর সহায়তা কামনা করছি।

কোর্স সম্পূর্ণকারী অফিসাররা জানান, অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যেকোনো সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে সাহায্য করবে তাদের।

এবারের কোর্সে অংশ নেন বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক ও পাকিস্তানসহ বিশ্বের ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক অফিসার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD