শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন




অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক, চায় না বিএনপি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ৮:৫১ pm
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

অনিবার্য কারণ ছাড়া আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত হোক, সেটা চায় না বিএনপি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ঘোষিত সময়েই নির্বাচন চায় দলটি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

রাজনৈতিক সংকট ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার এই সময়ে নির্বাচনের তপশিল ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আমরা নির্বাচনি প্রক্রিয়ায় আছি। অনিবার্য কোনো কারণ ছাড়া আমরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আমরা ১৫ বছর থেকে নির্বাচন চাচ্ছি। জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই এবং যথাসময়ে নির্বাচন হবে, তা আমরা চাই।

তিনি আরও বলেন, আগে শুধু সংসদ নির্বাচনের জন্য ভোট হতো এবং সেখানে ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা নির্ধারণ থাকত। এবার একসঙ্গে সংসদ ও গণভোট দুটো ভোটের ব্যালটে ভোট দিতে হবে। এর জন্য সময় বেশি লাগবে। এজন্য আমরা বলেছি, যাতে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। তারা বলেছে, আগামী রোববার (৭ নভেম্বর) তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

নজরুল ইসলাম বলেন, ব্যালট পেপার সরকারি প্রেস থেকে ছাপানো হয়। এবার আমরা শুনতে পেয়েছিলাম যে প্রাইভেট প্রেসে ছাপানো হতে পারে। এজন্য আমরা বলেছি, ব্যালট পেপার যাতে কোনো প্রাইভেট প্রেসে ছাপানো না হয়। কমিশন বলেছে, সরকারি প্রেস থেকেই ব্যালট ছাপানো হবে।

বিএনপির অন্যতম এই শীর্ষনেতা বলেন, পাসপোর্টকে বিবেচনায় নিয়ে যাতে প্রবাসীদের ভোটার করা হয়। আমরা চাই আরও বেশি বেশি প্রবাসী ভোটার হোক। সিইসির সঙ্গে বিএনপির বৈঠককালে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD