শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন




খালেদা জিয়াকে দেখে মায়ের বাসায় গেলেন জুবাইদা রহমান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ ৫:২৭ pm
Zubaida Rahman জুবাইদা রহমান tareque zobayeda Tarique Rahman and his wife Dr Zubaida Rahman তারেক জোবাইদা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী জোবাইদা রহমান Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জুবাইদা রহমান
file pic

লন্ডন থেকে ঢাকায় পৌঁছেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে ছুটে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকায় এসে পৌঁছান।

সকাল পৌনে ১১টার দিকে ভিআইপি গেট দিয়ে বিমানবন্দর ত্যাগ করে সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন তিনি। বেলা পৌনে ১২টার দিকে তার গাড়িবহর হাসপাতালের সিসিইউ ইউনিটের সামনে পৌঁছায়। সেখানে কিছু সময় খালেদা জিয়ার পাশেই কাটান জুবাইদা রহমান।

হাসপাতাল থেকে বের হয়ে দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিজের মায়ের বাসায় যান ডা. জুবাইদা। বেলা ৩টার কিছু আগে তিনি ধানমন্ডির বাসায় পৌঁছান।

এভারকেয়ারে জুবাইদা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি হাসপাতালের পৌঁছান। তার আগমন উপলক্ষে এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমান বন্দরে জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলি, জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান ও তার স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান ও মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম শামস, শারমীন আখতার, অবসরপ্রাপ্ত মেজর মঈনুল হোসেন।

এদিকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে গেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে।

মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে, তাহলে ইনশা আল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD