মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন




রাসুলের (সা.) রওজা জিয়ারতের নতুন সময়সূচি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ১২:৩২ pm
মসজিদে নববী মসজিদ নববী madina-munawara madina Kings Princes World Leaders Visits Prophet Muhammad Masjid Nabawi Madinah Munawwarah Riyadhul Jannah Madina Saudi Arabia Rashol sw Rawja mubarak madinah jannatul baqi Madina Sharif মদিনা শরিফ মদিনা المدينة المنورة আল-মদিনা রওজা শরীফ মদিনা শরীফ
file pic

মসজিদে নববী (সা.)-তে রওজা-এ-রাসুল (সা.) জিয়ারত এবং রিয়াজুল জান্নাহ’তে নফল নামাজ আদায়ের জন্য নতুন সময়সূচি ও নিয়ম চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। নারী-পুরুষের জন্য আলাদা সময় ঠিক করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি ‘নুসুক’ (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। প্রেসিডেন্সি অব অ্যাফেয়ার্স অব দ্য টু হোলি মসজিদস জানিয়েছে, জিয়ারতের জন্য ‘নুসুক’ অ্যাপ থেকে অনুমতি বা পারমিট নিতে হবে।

সাধারণভাবে বছরে একবার পারমিট বুক করা যায়। তবে মসজিদে নববীর নিকটে অবস্থান করলে ‘ইনস্ট্যান্ট ট্র্যাক’ অপশন ব্যবহার করে দ্রুত পারমিট নেয়ার সুযোগও আছে। রওজা-এ-রাসুল (সা.)-এ প্রবেশের জন্য নির্ধারিত প্রবেশপথ হলো মসজিদে নববীর দক্ষিণ প্রাঙ্গণ, মক্কা গেট নম্বর ৩৭-এর সামনের এলাকা। প্রবীণ দর্শনার্থীরা ম্যানুয়াল হুইলচেয়ারের মাধ্যমে প্রবেশ করতে পারবেন। সাধারণ দিনগুলোতে পুরুষদের জন্য দর্শনের সময় রাত ২:০০টা থেকে ফজর পর্যন্ত। সকাল ১১:২০ থেকে ইশা পর্যন্ত। জুমার দিন

রাত ২:০০টা থেকে ফজর পর্যন্ত। সকাল ৯:২০টা থেকে ১১:২০ পর্যন্ত। জুমার নামাজের পর থেকে ইশা পর্যন্ত। নারীদের জন্য সময়সূচি সাধারণ দিনগুলোতে ফজরের পর থেকে সকাল ১১:০০টা পর্যন্ত। ইশার পর থেকে রাত ২:০০টা পর্যন্ত। জুমার দিন ফজরের নামাজের পর থেকে সকাল ৯:০০টা পর্যন্ত। ইশার পর থেকে রাত ২:০০টা পর্যন্ত (নিয়মিত রাতের সময়)। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব সময়সূচির লক্ষ্য হলো জিয়ারতকারীদের জন্য ভিড় নিয়ন্ত্রণ করে আরও সুশৃঙ্খল ও আরামদায়ক ব্যবস্থা নিশ্চিত করা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD