শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন




বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে: হাসনাত আব্দুল্লাহ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৫:০০ pm
Mass uprising martyrs injured injure July Martyr July Fighter July Fighters
file pic

বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তারাই এখন বিভিন্ন পরিচয়ে—যেমন টকশোর বুদ্ধিজীবী, নাট্যকর্মী বা সাংস্কৃতিক কর্মী—নতুনভাবে সক্রিয় হয়ে উঠছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ-প্রতিরোধ সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দেন।

হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, গুলি শুধু ওসমান হাদির মাথার ভেতর দিয়েই যায়নি, এটি বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেকের ভেতর দিয়ে গেছে।

এনসিপির এই নেতা দৃঢ়তার সঙ্গে বলেন, দিল্লির আধিপত্য কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো পেশাজীবী বা কোনো বুদ্ধিজীবীর মাধ্যমে এই বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। তিনি ঘোষণা করেন, এই দেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না, তারা যে নামেই থাকুক না কেন। গুলশানে জাতীয় পার্টির নামে যারা আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, ওসমান হাদি ভাইয়ের রক্তের সময়ে তাদের বাংলাদেশে এক ইঞ্চি জায়গাও দেওয়া হবে না।

হাদি দেশকে ইনসাফের পথে নিয়ে যেতে চেয়েছেন উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আপনি যে পন্থি হোন না কেন, আমাদের একটা জায়গায় ঐকবদ্ধ থাকতে হবে।’ তিনি রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে বলেন, তারা নিজেদের স্বার্থের জন্য দেউলিয়া হয়ে গেছে এবং আওয়ামী লীগের সঙ্গে তারা এখন পরকীয়া করছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD