শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন




ওসমান হাদিকে গুলি

সন্দেহভাজন ফয়সাল করিমের ব্যাংক হিসাব জব্দ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ৫:১০ pm
করদাতা nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর nbr আয়কর রিটার্ন Income tax National Income Tax Day জাতীয় আয়কর দিবস আয়কর দিবস aikor nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর
file pic

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিম মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া তার আইটি প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেডের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

এনবিআরের একটি সূত্র জানায়, রোববার সকালে ফয়সাল করিম মাসুদ ও তাঁর প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে।

ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৯ সালের ১১ই মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হিসেবে ছিলেন। পেশাদারদের যোগাযোগমাধ্যম লিংকডইনে ফয়সাল করিমের নামের প্রোফাইলে তিনি নিজেকে অ্যাপল সফট আইটি, ওয়াইসিইউ টেকনোলজি ও এনলিস্ট ওয়ার্ক নামে তিনটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে পরিচয় দিয়েছেন। ফয়সাল করিম ২০১৩ সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন। পরে আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমবিএ করেছেন। ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের সঙ্গে মাঠে ছিলেন।

ঢাকা মহানগর পুলিশ ইতিমধ্যে একজনের ছবি ও নাম প্রকাশ করে তার বিষয়ে তথ্য চেয়েছে। শনাক্ত হওয়া ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। ছবি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরু হয় নানা আলোচনা। অনেকেই শনাক্ত হওয়া ব্যক্তি আদাবর ছাত্রলীগ নেতা বলে দাবি করছেন। পুলিশের পক্ষ থেকে সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করে ধরিয়ে দেয়ার আহ্বান জানানো হলেও তার নাম পরিচয় উল্লেখ করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণায় বের হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। রাজধানীর ফকিরেরপুল বক্স কালভার্ট রোড থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বিজয়নগরের দিকে এগোচ্ছিলেন তিনি। মোটরসাইকেলে তার অটোরিকশার পেছন পেছন অনুসরণ করছিল দুই দুর্বৃত্ত। কিছু বুঝে ওঠার আগেই দুপুর ২টা ২৪ মিনিটে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসা কালো চাদর পরা এক দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র বের করে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হাদি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD