শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন




খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসছেন সর্বস্তরের মানুষ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬ ৫:২১ pm
Mausoleum of Ziaur Rahman Mausoleum of Ziaur Rahman Khaleda Zia জিয়াউর রহমানের সমাধি খালেদা জিয়ার সমাধি
file pic

প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসছেন সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে বিভিন্ন এলাকা থেকে শ্রদ্ধা জানাতে আসছেন তারা।

উন্মুক্ত করে দেয়া হয়েছে বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। দলীয় নেতাকর্মীরাও ভিড় জমাচ্ছেন। দোয়া মোনাজাত করছেন তারা। অনেকে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এ সময় অনেককে কাঁদতেও দেখা যায়।

এদিন বেলা ১১টা থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে সাধারণ মানুষ আসতে থাকে। তবে নিরাপত্তার কারণে তাদের সে সময় প্রবেশ করতে দেয়া হয়নি। পরে দুপুর ১২টার দিকে জিয়া উদ্যানের প্রবেশমুখ খুলে দেয়া হয়।

বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে শেরেবাংলা নগরে স্বামী সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়।

দীর্ঘদিন অসুস্থতায় ভুগে ‘আপসহীন নেত্রী’ খ্যাত খালেদা জিয়া গত মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD