বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন




বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ ৬:০৬ pm
CEC election commission নির্বাচন কমিশন ইসি সিইসি Kazi Habibul Awal কাজী হাবিবুল আউয়াল নির্বাচন সিইসি ইসি cec ec election প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল cec নির্বাচন-Election নির্বাচন Election
file pic

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে দ্বিতীয় দিনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মামলা নিষ্পত্তি থাকায় তার আপিল মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে গত ২ জানুয়ারি মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান।

তিনি বলেন, বগুড়া-২ আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসংগতি রয়েছে। তিনি হলফনামায় ফৌজদারি মামলার কোনো তথ্য দেননি। হলফনামায় যে এফিডেভিট দিয়েছেন তা সম্পাদনের এক দিন পর তিনি স্বাক্ষর করেছেন। তিনি সম্পদ বিবরণীর ফরম দাখিল করেননি। এসব অসংগতির কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

ডাকসুর দুইবারের ভিপি, আওয়ামী লীগের একসময়ের নেতা মাহমুদুর রহমান এর আগে একাধিকবার প্রার্থী হলেও কখনও সংসদে যেতে পারেননি। এবার বিএনপির সমর্থন পেয়েছেন তিনি। মিত্রদলের নেতা হিসেবে বগুড়া-২ আসনটি তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ২৪ ডিসেম্বর সংবাদ সম্মেলনে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD