বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন




গণভোটে ‘না’ ভোটের প্রচারণা, জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬ ৯:৩৫ pm
GM Quader Jatiya Party জি এম কাদের gm kader G M kader jatiyo party জাতীয় পার্টি জাপা জি এম
file pic

গণভোটে ‘না’ প্রচারণা চালানোয় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন রংপুর মহানগর জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমানের রংপুরে আগমন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান জামায়াতে ইসলামীর রংপুর ও দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন।

সংবাদ সম্মেলনে মাওলানা মমতাজ উদ্দিন বলেন, গণভোটে ‘না’ এর পক্ষ নিয়ে জুলাই আন্দোলনের বিপক্ষে গেছে জাতীয় পার্টি। ফ্যাসিবাদ কায়েমে সর্বাত্মক সহযোগিতাকারী জাতীয় পার্টির চেয়ারম্যানকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এ সময় আগামীকাল রংপুর টাউন হলে আয়োজিত জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অংশ নেবেন বলেও জানানো হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD