বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন




ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে: আসিফ মাহমুদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬ ৯:৫২ pm
Mass uprising martyrs injured injure July Martyr July Fighter July Fighters Asif Mahmud Asif উপদেষ্টা আসিফ মাহমুদ QUOTA REFORM blockade shabag Shahbagh Shahbag Blockade শাহবাগ অবরোধ প্রতিবন্ধ আটক কারাগার আবরণ পরিবেষ্টন ঘেরাও shahbagh_quota_protest shahbagh quota protest shahbagh_quota_protest shahbagh quota protest2 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক-আসিফ Asif
file pic

এবার জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, আমরা দেখেছি তারা বিভিন্নস্থানে দুর্নীতির কথা বলে। তারা জাতীয়তাবাদের রাজনীতি করে। কিন্তু একটা জাতীয়তাবাদের রাজনীতি করা দলের প্রার্থীদের বড় অংশ বিদেশি নাগরিক। তারা বাংলাদেশের নাগরিকই না। যাদের প্রার্থীরা এককভাবে এ দেশের নাগরিক না। তাদের মুখে জাতীয়রতাবাদের কথা অত্যন্ত হাস্যকর শোনায়।

মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সেনবাগের সেবারহাটে এনসিপির নির্বাচনি পদযাত্রায় প্রধান অতিথির বক্তৃতায় আসিফ মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জাতীয়তাবাদী দল, দলের ইতিহাস, বাংলাদেশে ইতিহাসই রয়ে গেছে। বাস্তবে আর তার কোনো চিহৃই নেই। আমরা দেখেছি তারা কিভাবে আপনার, আমার ও জনগণের টাকা লুট করে। তারা ব্যাংক খেলাপিদের, ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে। ঋণ খেলাপিরা আবারো অপেক্ষা করছে ক্ষমতায় এসে আপনার-আমার টাকা, জনগণের টাকা লুট করার জন্য । আমরা তাদেরকে কি সেই সুযোগ দিবো? আমরা কি ঋণ খেলাপি বিদেশি নাগরিকদের ভোট দিয়ে আমাদের ওপর রাজত্ব করার সুযোগ দিবো?

আসিফ মাহমুদ বিএনপিকে ইঙ্গিত করে বলেন, তারা কৃষক এবং শ্রমিকদের পেনশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। তারা পাঁচ বছর ক্ষমতায় থেকে একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করে নাই। সুতারাং এখন যতই কৃষক কার্ড, ফ্যামেলি কার্ড, যত কার্ডের কথাই বলুক না কেন, বাংলাদেশের মানুষ জানে, মানুষের অভিজ্ঞতা আছে। আপনারা কোনো কথাই রাখবেন না।

তিনি আরও বলেন, আমরা একটি দলকে বার বার বলতে শুনি সংস্কারের কথা। তারাই নাকি প্রথম সংস্কারের কথা বলেছিল। কিন্তু তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছে, মানুষের কাছে ভোট চাচ্ছে। কিন্তু একটা বারেও তাদের দলীয় প্রধানকে সংস্কারের কিংবা গণভোটের কথা মুখেও আনতে দেখি নাই। তারা অনান্য দলকে বলে মুখে এক, মনে আরেক। অথচ তাদেরকেও আমরা দেখতেছি তারা মুখে এক, মনে আরেক। একদিকে তাদের কেউ কেউ সংস্কারের কথা বলে, আবার মাঠ পর্যায়ে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করে। তাদের মুনাফিকি ইতিমধ্যে বাংলাদেশের মানুষজন চিহিৃত করে ফেলেছে।

নির্বাচনের প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, সেনবাগেও তারা পেশি শক্তি দিয়ে কেন্দ্র দখল করার হুমকি দিচ্ছে। বাংলাদেশের মানুষ তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। আমরা ঐকমত্য বাংলাদেশের পক্ষ থেকে তাদের হুঁশিয়ারি করে দিতে চাই। যদি এবার বাংলাদেশের একজন নাগরিককেও তার ভোটধিকার প্রয়োগে কোনো ধরনের বাধা দেওয়া হয়। তাহলে কিন্তু আমরা তা বসে-বসে, দাঁড়িয়ে-দাঁড়িয়ে দেখবো না। যেখানেই কাউকে ভোট দিতে বাধার সৃষ্টি করা হবে, সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলবো। বাংলাদেশের কোনো নাগরিক এবার ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ সোনাইমুড়ী আংশিক) আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপি নেতা সুলতান মুহাম্মদ জাকারিয়া, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমদ, জামায়াত নেতা আব্দুল মালেক, এনসিপির সংগঠক নিজাম উদ্দিন, মামুন হোসেন, আরাফাত হোসেন প্রমূখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD