বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন




পরিকল্পনার ৩০% বাস্তবায়ন করতে পারলেও জনসমর্থন পাব: টাইম ম্যাগাজিনকে তারেক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬ ৯:৩৯ pm
Tarique Rahman তারেক রহমান Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

নিজের পরিকল্পনার ‘মাত্র ৩০ শতাংশ’ বাস্তবায়ন করতে পারলেও দেশের মানুষের সমর্থন পাওয়া যাবে বলে মনে করেন তারেক রহমান। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘টাইমকে’ দেওয়া এক সাক্ষাৎকারে এ আত্মবিশ্বাস তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। দেশে ফেরার পর এটাই ছিল বিএনপি চেয়ারম্যানের প্রথম সাক্ষাৎকার, যেটি ‘টাইম’ প্রকাশ করে বুধবার।

সাক্ষাতকারে নিজের দেশে ফেরার উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা, নিজের বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতির মামলা, শেখ হাসিনার শাসনামল ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ নানা বিষয়ে কথা বলেন তারেক রহমান।

গেল ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর আগে তার দেড় যুগ কাটে লন্ডনে। তারেক বলেন, “আমার শরীর এখানকার আবহাওয়ার সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে।”

নিজের ব্যক্তিত্বের একটি উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, “আমি আসলে খুব বেশি কথা বলতে পারি না। কিন্তু কেউ যদি আমাকে কোনো কাজ দেন, আমি আমার সেরাটা দিয়ে সেটা করার চেষ্টা করি।”

তারেক রহমান দেশে ফেরার মাথায় মারা যান তার মা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মায়ের মৃত্যুর বিষয়ে তিনি বলেন, “আমার হৃদয়টা ভীষণ ভারী হয়ে আছে।”

অশ্রুচোখে তিনি বলেন, “কিন্তু তার কাছ থেকে আমি যে শিক্ষা পেয়েছি, তা হলো, আপনার ওপর যদি কোনো দায়িত্ব এসে পড়ে, তাহলে সেটা আপনাকে পালন করতেই হবে।”

টাইম লিখেছে, বাংলাদেশের রাজনীতিতে কয়েক দশক ধরে দুটি পরিবারের আধিপত্য। এরমধ্যে জিয়া পরিবারের প্রতিনিধি হিসেবে এখন তারেককেই চিন্তা করা হয়। আরেকটি পরিবারের নেতৃত্বে আছেন শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা।

তবে মা-বাবার পরিচয়ে আজকের অবস্থানে এসেছেন বলে মনে করেন না তারেক রহমান।

তার বিশ্বাস, দেশের বিভিন্ন সংকট মোকাবেলায় তিনিই সঠিক ব্যক্তি।

“আমার মা-বাবার বদৌলতে নয়, বিএনপির সমর্থকদের জন্যই আমি বর্তমান অবস্থানে এসেছি।”




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD