বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন




ঢাকার ৬ স্থানে আজ তারেক রহমানের জনসভা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪৩ am
Tarique Rahman তারেক রহমান Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি tarek-rahman
file pic

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন।

ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনি এলাকা ইসিবি চত্বরে বেলা দুইটায় প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোলচত্বর-সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণে দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ ও সোমবার এসব জনসভায় বক্তব্য দেবেন তিনি।

শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD