বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন




রাষ্ট্রে জং ধরেছে, সংস্কার করা প্রয়োজন, গণভোটে ‘হ্যাঁ’ দিন: মির্জা ফখরুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:১৭ pm
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
file pic

রাষ্ট্রটাতে জং ধরে গিয়েছে, সংস্কার করে এটা ঠিক করা প্রয়োজন বলে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর ইউনিয়নের গোলীনবাবু হাটে নির্বাচনি পথসভায় এ আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা সংস্কার চাই, পরিবর্তন চাই, আমাদের দেশে এক ব্যক্তির শাসন নষ্ট হওয়া, ফ্যাসিস্ট তৈরি না হোক সে কারণে আমরা ‘হ্যাঁ’ ভোট দেবো।

মির্জা ফখরুল আরও বলেন, গতকাল তারেক রহমান ঠাকুরগাঁও এর জনসভায় প্রতিপক্ষের সমালোচনা করেনি, তিনি নিজে কি করবেন তা শুধু জনগণকে জানিয়েছেন। তাই আমিও বলছি আমি যদি এমপি হই, সংসদে যেতে পারি, আমাদের এলাকা কৃষি প্রধান এলাকা, তাই আমাদের এখানে কৃষির উন্নয়ন করা হবে। স্কুল কলেজ এমপিওভুক্ত হবে, রাস্তাঘাট করা হবে।

নির্বাচনি এ পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD