শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন




আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার হোক: সালাহউদ্দিন আহমদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:১৬ pm
Salahuddin Ahmed salauddin সালাহউদ্দিন আহমেদ Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার হোক সেটাই চাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ভারত সরকারকে অনুরোধ করবো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বর্জন করেছে দেশের মানুষ, দল হিসেবে আওয়ামী বিচার শুরু হবে বলে আশা করছি। তিনি বলেন, এ বিজয় গণতন্ত্রের বিজয়, এই ধারা অব্যাহত থাকবে।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আমরা সকল প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক রাখতে চাই, তবে সেটা হবে সাম্য এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে।

রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং কাঙ্ক্ষিত সংস্কার করা হবে বরে আশা প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতার পরে এবারের সংসদ হবে সবচেয়ে বেশি আইন প্রয়োগকারী সংসদ। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাই।

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূলকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের শপথ নেয়ার বিষয়টি সাংবিধানিকভাবেই হবে। আশা করছি বিকেলের মধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে নির্বাচন ফলাফল ঘোষণা করবেন




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD