রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন




১৬ বছর বয়স থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র: ইসির সিদ্ধান্ত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:১৫ pm
smart card smart-card স্মার্টকার্ড National Identity Card NID এনআইডি জাতিয় পরিচয় পত্র পরিচয়পত্র nid জাতিয় পরিচয় পত্র পরিচয়পত্র
file pic

এখন থেকে ১৬ বছর বা তার বেশি বয়সী তরুণরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ও কার্ড পাবেন। নির্বাচন কমিশন (ইসি) এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে ১৬ ও ১৭ বছর বয়সী বাংলাদেশি নাগরিকদেরও এনআইডি সেবা দেওয়ার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

২০০৮ সালে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ১৮ বছর বয়সীরাই কেবল এনআইডি সেবা ও কার্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হতেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “জাতীয় পরিচয় নিবন্ধন (সংশোধন, ২০১৩) আইন, ২০১০-এর ৫ ধারা অনুযায়ী, আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে, তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।”

এই নির্দেশনা এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির সময় নির্বাচন কমিশন এনআইডি কার্ড প্রবর্তন করে। শুরুতে ইসি ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের লেমিনেটেড এনআইডি কার্ড প্রদান করলেও ২০১৬ সাল থেকে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু হয়।

ব্যাংক অ্যাকাউন্ট খোলা, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি, সিম কার্ড নিবন্ধন এবং ভূমি সংক্রান্ত সেবাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ সুবিধা পেতে বর্তমানে এনআইডি কার্ডের প্রয়োজনীয়তা অপরিহার্য।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD