বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন




পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ১১:৩৭ am
Bangladesh Jamaat-e-Islami amir dr Shafiqur rahman জামায়াত ইসলামী আমির ডা শফিকুর রহমান
file pic

গণভোট ও জুলাই সনদ নিয়ে জাতীয় সংসদে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের আলোচনার কড়া জবাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা  ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, সংসদ সদস্য পার্থ বেশ কিছু ফায়ার করেছেন কিন্তু তার কথার ব্যাক ফায়ার হয়ে গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের জুলাই সনদ ও সংবিধান সংস্কার বিষয়ে আলোচনায় এ কথা বলেন ডা. শফিক।

এর আগে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিরোধী দলকে প্রশ্ন করে বলেন, কেন তারা (৫ আগস্টের পর) অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে বিপ্লবী সরকার গঠন করলেন না।

বিরোধী দলকে পার্থ প্রশ্ন করেন, ‘আপনারা সেসময় বিপ্লবী সরকার করলেন না কেন? নতুন করেই সংবিধান বানাতেন। পুরোনো সংবিধানে থেকে আপনারা সংবিধানটাকেই বাতিল করে দিতে চাচ্ছেন। এটা আসলে হয় না।’

পার্থ আরও বলেন, স্বাধীনতা বিরোধীরা বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলতে চান। তার এ কথার কড়া জবাব দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহও।

হাসনাত বলেন, উনি (পার্থ) যখন সংবিধান যারা ছুড়ে ফেলতে চান তাদেরকে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে অ্যালাইনমেন্ট করলেন; তখন সরকারি দলের মন্ত্রীরা টেবিল চাপড়ে সেটাকে সমর্থন জানালেন। ট্রেজারি বেঞ্চে যে মন্ত্রীরা আছেন তারা দীর্ঘদিন বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন। এ সংবিধান ছুড়ে ফেলার সঙ্গে স্বাধীনতা ও যুদ্ধারাধীর অ্যালাইনমেন্ট করার যে হাততালি যারা দিয়েছেন- সেটার মধ্য দিয়ে তারা বেগম জিয়াকে অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD