মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন




‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’ বিজয়ীদের চূড়ান্ত তালিকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩ ৮:১৮ pm
National Film Awards most prominent award ceremony annual prestigious Festival জাতীয় চলচ্চিত্র পুরস্কার শিল্প প্রামাণ্যচিত্র ইভেন্ট নৃত্য সঙ্গীত
file pic

প্রস্তুত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ বিজয়ীদের চূড়ান্ত তালিকা। এ বিষয়ে গত ২৬ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ডলি জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ২৭ ক্যাটাগরিতে বেশ কয়েকটি সিনেমা পুরস্কৃত হয়েছে। তবে সর্বোচ্চ সাতটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিত নির্মিত ‘নোনাজলের কাব্য’। এর মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ নির্মাতা, শ্রেষ্ঠ অভিনেত্রীর মতো আকর্ষণীয় বিভাগগুলো। দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার যাচ্ছে ‘লাল মোরগের ঝুঁটি’র ঝুলিতে। ছয়টি বিভাগে সেরা হয়েছে এটি।

এক নজরে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’ বিজয়ীরা

শ্রেষ্ঠ চলচ্চিত্র (যৌথভাবে): লাল মোরগের ঝুঁটি (মাতিয়া বানু শুকু) ও নোনাজলের কাব্য (রেজওয়ান শাহরিয়ার সুমিত)
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক: রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)
শ্রেষ্ঠ অভিনেতা (যৌথভাবে): মো. সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল)
শ্রেষ্ঠ অভিনেত্রী (যৌথভাবে) আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য)
শ্রেষ্ঠ অভিনেতা-পার্শ্ব চরিত্রে: এম ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য)
শ্রেষ্ঠ অভিনেত্রী-পার্শ্ব চরিত্রে: শম্পা রেজা (পদ্মপুরাণ)
শ্রেষ্ঠ অভিনেতা-খল চরিত্রে: মো. আবদুল মান্নান জয়রাজ (লাল মোরগের ঝুঁটি)
শ্রেষ্ঠ অভিনেতা-কৌতুক চরিত্রে: প্রভাষ কুমার ভট্টাচার্য্য মিলন (মৃধা বনাম মৃধা)
শ্রেষ্ঠ শিশুশিল্পী: আফিয়া তাবাসসুম (রেহানা মরিয়ম নূর)
শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার: জান্নাতুল মাওয়া ঝিলিক (যা হারিয়ে যায়)
শ্রেষ্ঠ সংগীত পরিচালক: সুজেয় শ্যাম (যৈবতী কন্যার মন)
শ্রেষ্ঠ গায়ক: কে. এম. আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (শোনাতে এসেছি আজ-পদ্মপুরাণ)
শ্রেষ্ঠ গায়িকা: চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি-পদ্মপুরাণ)
শ্রেষ্ঠ গীতিকার: প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন)
শ্রেষ্ঠ সুরকার: সুজেয় শ্যাম (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন)
শ্রেষ্ঠ কাহিনিকার: রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: নূরুল আলম আতিক (লাল মোরগের ঝুঁটি)
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: তৌকীর আহমেদ (স্ফুলিঙ্গ)
শ্রেষ্ঠ সম্পাদক: সামির আহমেদ (লাল মোরগের ঝুঁটি)
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: শিহাব নূরুন নবী (নোনাজলের কাব্য)
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (দলগত): সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন কুমার সরকার, মাজহারুল ইসলাম রাজু (লাল মোরগের ঝুঁটি)
শ্রেষ্ঠ শব্দগ্রাহক: শৈব তালুকদার (রেহানা মরিয়ম নূর)
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা: ইদিলা কাছরিন ফরিদ (নোনাজলের কাব্য)
শ্রেষ্ঠ মেক-আপম্যান (দলগত): মো. ফারুখ, মো. ফরহাদ রেজা মিলন (লাল মোরগের ঝুঁটি)
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: আকা রেজা গালিব (ধড়)
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: কাওসার চৌধুরী (বধ্যভূমিতে একদিন)
পুরো তালিকা
পুরো তালিকা

উল্লেখ্য, ২০২১ সালে করোনা মহামারি ভয়ানক রূপ ধারণ করেছিলো। যার ফলে স্থবির হয়ে পড়ে সিনেমা অঙ্গনও। এ কারণে সারা বছরে মোটে ৩২টি সিনেমা মুক্তি পেয়েছিলো। সেগুলোর মধ্য থেকে জমা পড়া ছবিগুলো বাছাই করেই বিজয়ী নির্ধারণ করেছে জুরি বোর্ড। শিগগিরই বড় আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD