বুধবার, ০৬ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন




যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি

হরমুজ ঘিরে উত্তেজনা, ফের শুরু হতে পারে যুদ্ধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২৬ ১১:২০ am
রণতরী জলদস্যুরা জলদস্যু সাগরপথ সাগর পথ যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরে ভূমধ্যসাগর সমুদ্র Fishing trawler ট্রলার নৌকা বাইচ অভিবাসীবাহী অভিবাসী Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর United Nations High Commissioner for Refugees United Nations High Commissioner for Refugees UNHCR জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর শরণার্থী সংস্থা sea নৌকাডুবি নৌকা বাইচ Noukadubi নৌকাডুবি নদী River নৌকা গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা
file pic

যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। এ প্রণালি উন্মুক্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে নতুন অভিযান ঘোষণার পরই বেশ কয়েকটি সামরিক পদক্ষেপ নেয় ইরান। দেশটির বিরুদ্ধে গত সোমবার যুক্তরাষ্ট্রের জাহাজ, অন্য দুটি দেশের জ্বালানিবাহী ট্যাঙ্কার ও সংযুক্ত আরব আমিরাতে হামলার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে গতকাল মঙ্গলবারও আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে তাদের ওপর হামলা চালানো হচ্ছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক এক্স পোস্টের বরাত দিয়ে আলজাজিরা জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়েছে।

সিএনএনের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে যৌথ হামলা চালানোর পরিকল্পনা করছে। এ ক্ষেত্রে ইরানের শীর্ষ কর্মকর্তা ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হতে পারে। ইসরায়েলের এক কর্মকর্তা বলেন, গত মাসে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তার আগেই পরিকল্পনার সিংহভাগ নির্ধারণ করা হয়ে গেছে।

এ অবস্থায় হরমুজ প্রণালি ঘিরে কার্যত ঘটনাপ্রবাহ আবর্তিত। ট্রাম্প বিপুল সংখ্যক নৌ সেনা, রণতরী ও যুদ্ধবিমান নিয়ে হরমুজ উন্মুক্ত করতে চান। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তাদের অ্যাপাচি ও সিহক হেলিকপ্টারগুলো হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকিস্বরূপ ছয়টি ইরানি নৌকায় আঘাত হেনেছে। গত সোমবার তাদের বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, এ প্রক্রিয়ায় তাঁকে বাধা দিতে এলে ইরানকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবেন’ বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। এ প্রেক্ষাপটে ইরানও পাল্টা হুমকি দিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হরমুজ প্রণালিতে যে কোনো উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। এ অবস্থায় একের পর এক হামলায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পুনরায় শুরু হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। গালিবাফ এক্স পোস্টে লেখেন, ‘আমরা খুব ভালো করেই জানি, স্থিতাবস্থার ধারাবাহিকতা যুক্তরাষ্ট্রের জন্য অসহনীয়; অথচ আমরা এখনও শুরুই করিনি।’

তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ইরানের হামলা সত্ত্বেও যুদ্ধবিরতি শেষ হয়নি। তিনি বলেন, ‘আমরা বলেছিলাম, আমরা আত্মরক্ষা করব ও আক্রমণাত্মকভাবে আত্মরক্ষা করব। আমরা তা পুরোপুরি করেছি। চূড়ান্তভাবে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর্যায়ে কোনো কিছু গড়ালে প্রেসিডেন্টই সিদ্ধান্ত নিতে পারেন।’ আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, সামরিক হস্তক্ষেপের মাধ্যমে হরমুজ প্রণালি সমস্যার সমাধান হবে না।

এদিকে, ইরান যদি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা ও হুমকি বন্ধ না করে, তাহলে তেহরানের ওপর নিষেধাজ্ঞা এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের অনুমতি চায় যুক্তরাষ্ট্র ও বাহরাইন। এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের গতকাল মঙ্গলবার থেকে আলোচনা শুরু হওয়ার কথা।
হরমুজ বন্ধ থাকায় বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের দামে অস্থিরতা অব্যাহত আছে। অয়েল প্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, গতকাল প্রতি ব্যারেল তেলের দাম ছিল ১১১ দশমিক ৪ ডলার, যা আগের দিনের চেয়ে কিছুটা কম।

চীন সফরে যাচ্ছেন আরাঘচি, ট্রাম্প যাবেন ১৪ মে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির গতকাল মঙ্গলবার চীন সফরে যাওয়ার কথা। দ্য গার্ডিয়ান জানিয়েছে, সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি’ নিয়ে আলোচনা করবেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ১৪-১৫ মে চীন সফর করবেন। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা রয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর প্রতিদ্বন্দ্বী দেশটিতে এটিই তাঁর প্রথম সফর। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমি দুই সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট শির সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমি এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আসলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর।’

আকাশসীমা সীমিত করল আরব আমিরাত
আলজাজিরা জানায়, সতর্কতামূলক আকাশসীমা ব্যবস্থা তুলে নেওয়া ও আকাশসীমা বিপদমুক্ত ঘোষণার মাত্র দুদিন পর সংযুক্ত আরব আমিরাত আগামী ১১ মে পর্যন্ত কয়েকটি অনুমোদিত রুটে ফ্লাইট চলাচল সীমিত করেছে। আরব আমিরাত জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের জবাব দিচ্ছে। ফলে ফ্লাইটগুলোকে ওমানের রাজধানী মাসকাটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং সৌদি আরবের ওপর দিয়ে চক্কর দিতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক সামরিক কর্মকর্তা বলেন, আরব আমিরাতের তেল স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য ইরানের ‘কোনো পূর্বপরিকল্পিত কর্মসূচি’ ছিল না। গত সোমবার আরব আমিরাত তার ফুজাইরাহ তেল শিল্পাঞ্চলে হামলার জন্য তেহরানকে অভিযুক্ত করার পর এসব মন্তব্য এলো।

পেজেশকিয়ানের সঙ্গে মাখোঁ ফোনালাপ করবেন
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য তেহরানকে চাপ দিতে তিনি তাঁর ইরানি প্রতিপক্ষ মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলবেন। ইয়েরেভানে এক সংবাদ সম্মেলনে মাখোঁ বলেন, ‘আমি শিগগিরই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব।’ তিনি গুরুত্বপূর্ণ জলপথটিতে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD