শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন




বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৯:০৫ pm
file pic

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম। আগামী ১৩ মে ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদে তার বিয়ের আকদ অনুষ্ঠান হতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি পেশায় এমবিবিএস চিকিৎসক। গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। এ ছাড়া আনিকা ফরায়েজির বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

আগামী ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সাদিক কায়েম ও আনিকা ফারায়েজির বিয়ের আকদ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সাদিক কায়েমের বিয়ের খবরটি ছড়িয়ে পড়েছে। ডাকসু নেতাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও এ নিয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করছেন। যদিও সাদিক কায়েম বা তার পরিবারের পক্ষ থেকে এখনো বিষয়টি নিয়ে কেউ নিশ্চিতভাবে কোনোকিছু জানায়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD