মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন




ঈদে নারীদের জন্য ট্রেনে কামরা বরাদ্দের নির্দেশ হাইকোর্টের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৭:২৮ pm
ট্রেনবালা ট্রেন বালা train service ট্রেন পরীক্ষামূলক ট্রেন চালু Kamalapur Railway Station Komolapur Railway Station Railway Station Kamalapur Railway কমলাপুর স্টেশন কমলাপুর রেল স্টেশন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের জংশন রেল স্টেশন রেলওয়ে স্টেশন ট্রেন স্টেশন রেলস্টেশন রেলওয়ে স্টেশন kamalapur railway station kamalapur-railway-station রেল স্টেশন train রেললাইন রেল লাইন rail railways রেলমন্ত্রী train Rail Railway Setu Bridge রেলওয়ে সেতু রেল ট্রেন train duel platform railway train
file pic

আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী প্রতিটি ট্রেনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক সম্পূরক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। পরে তিনি জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার বিধান রয়েছে। ৫০ মাইলের বেশি যাত্রার ক্ষেত্রে ওই কামরার সঙ্গে সংযুক্ত শৌচাগারের ব্যবস্থাও থাকার কথা। একই আইনের ১১৯ ধারায় অনুমতি ছাড়া ওই কামরায় প্রবেশ করলে জরিমানার বিধান রয়েছে।

তিনি আরও জানান, এসব বিধান বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন রিট করেন। ওই রিটের পর ১০ মার্চ হাইকোর্ট রুল জারি করে জানতে চান-আইনের বিধান অনুযায়ী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য পৃথক কামরা বরাদ্দ কেনো হবে না। সেই বিচারাধীন রুলের শুনানিকালে ঈদযাত্রায় নারীদের ভোগান্তি কমাতে সম্পূরক আবেদন করা হলে আদালত এ নির্দেশ দেন বলে জানান আইনজীবী মো. আজমল হোসেন খোকন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD