বুধবার, ২০ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন




হজের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২০ মে, ২০২৬ ১:০৭ pm
Bangladesh Jamaat-e-Islami amir dr Shafiqur rahman জামায়াত ইসলামী আমির ডা শফিকুর রহমান
file pic

পবিত্র হজ পালন করতে বুধবার (২০ মে) দুপুরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান পবিত্র হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। হজ পালন শেষে তিনি আগামী ১ জুন দেশে ফিরবেন।

এর আগে মঙ্গলবার (১৯ মে) শরীয়তপুর সদর হাসপাতালে হামলার শিকার হয়ে আইসিইউতে চিকিৎসাধীন গুরুতর আহত ডা. নাসির আহমদের স্বাস্থ্যের খোঁজখবর নিতে ও তাকে দেখতে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন যান জামায়াত আমির।

এ সময় ডা. নাসিরের চিকিৎসার খোঁজখবর নেন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর। তিনি হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু বিচার দাবি করেন।

তিনি বলেন, বিগত শাসন আমলে দেশের ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়ছে। সেখান থেকে আমাদের বেরিয়ে এসে সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। সংসদের বিরোধীদলীয় এই নেতা আরও বলেন, ন্যায়সংগত কাজে সরকারকে সহযোগিতা করলেও কোথাও অন্যায় হলে তার প্রতিবাদ করবে বিরোধীদল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD