শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন




সাংবাদিক-সাংস্কৃতিক ব্যক্তিদের তথ্য সংগ্রহে পুলিশের বিশেষ নির্দেশনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ৫:২২ pm
SB Special Branch intelligence agency Bangladesh Police বিশেষ শাখা স্পেশাল ব্রাঞ্চ এসবি বাংলাদেশ পুলিশ গোয়েন্দা সংস্থা বাংলাদেশি গোয়েন্দা এজেন্সি
file pic

রাজধানীর মতিঝিল, ডেমরা, শ্যামপুর, সূত্রাপুর, পল্টন ও সবুজবাগ থানাসহ বিভিন্ন জোনের আওতাধীন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের তথ্য সংগ্রহে বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশের বিশেষ শাখা (সিএসবি)। বৃহস্পতিবার (২১ মে) ঢাকা মহানগর শাখার পূর্ব বিভাগের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামানের সই করা ওই চিঠির একটি অনুলিপি চ্যানেল24 এর হাতে এসেছে।

গত ১৮ মে জারি করা এক অফিস আদেশে বলা হয়, “ছক মোতাবেক সাংস্কৃতিক ব্যক্তিত্বদের তথ্য প্রেরণ” বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলোকে প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে। চিঠিটি পাঠিয়েছেন সিটি স্পেশাল ব্রাঞ্চের পূর্ব বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অফিস শাখার সহকারী পুলিশ সুপার।

চিঠিতে উল্লেখ করা হয়, গোয়েন্দা সার্ভিস ইন্টেলিজেন্স শাখার একটি সূত্রের প্রেক্ষিতে এই তথ্য চাওয়া হয়েছে। আগামী ২০ মে ২০২৬ তারিখের মধ্যে তালিকাভুক্ত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর অনুরোধ জানানো হয়।

প্রেরিত “ছক”-এ যেসব তথ্য চাওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে—

নাম ও ঠিকানা
শিক্ষাগত যোগ্যতা
রাজনৈতিক পরিচিতি
সাংবাদিকতা ছাড়া অন্য পেশা
‘বিরূপ তথ্য’
পারিবারিক বৃত্তান্ত ও রাজনীতি
সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক/X হ্যান্ডেল ও লিংক)
মোবাইল নম্বর

চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD