বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন




জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩ জুন, ২০২৬ ১:৫২ pm
CNG stations CNG station Filing stations Filing station ফিলিং স্টেশন Petrol Octane Pump Price পেট্রোল অকটেন পাম্প Fuel energy জ্বালানি তেল Fuel Oil pump তেল ফিলিং স্টেশন
file pic

জ্বালানি তেলের সাশ্রয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে যুক্ত করা ছাড়াও বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে অধস্তন পর্যায়ের কর্মকর্তাদের যথাসম্ভব অনলাইনে অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব, সব বিভাগীয় কমিশনার, সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি সরকারি কার্যক্রম নিরবচ্ছিন্ন, কার্যকর ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, মন্ত্রণালয় ও বিভাগগুলো আয়োজিত সভা, কর্মশালা, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণকে অগ্রাধিকার দিতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD