শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন




রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৯:১৪ pm
Dhaka metro rail formal test run Dhaka Metro Rail ঢাকা মেট্রোরেল মেট্রোরেলের
file pic

আগামী রোববার থেকে রাতে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সময়সূচিতে মেট্রোরেলের একটি ট্রিপ অতিরিক্ত যুক্ত হচ্ছে।

নতুন সময়সূচি কার্যকর হলে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছাড়বে, মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী শেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে ছাড়বে। বর্তমানে উত্তরা উত্তর থেকে শেষ ট্রেনটি ছাড়ে রাত ৯টা ৩০ মিনিটে, মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) আহসান উল্লাহ শরিফী বলেন, মেট্রোরেলের যাত্রী চাহিদার কথা বিবেচনা করে একটি অতিরিক্ত ট্রিপ চালু করা হচ্ছে। আগামী ৭ জুন থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD