সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন




চলতি অর্থবছরেও ৪৩ পণ্য রপ্তানিতে মিলবে নগদ সহায়তা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৫ জুলাই, ২০২৬ ৮:০২ pm
LC এলসি container exports বন্দর আমদানি বাণিজ্য import trade trade Export Promotion Bureau EPB Export Market বাণিজ্য রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি export export
file pic

চলতি ২০২৬-২৭ অর্থবছরেও ৪৩টি রপ্তানি পণ্যে আগের মতোই নগদ প্রণোদনা (নগদ সহায়তা) বহাল রেখেছে সরকার। এসব পণ্যের ক্ষেত্রে নগদ সহায়তার হার অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন করে কোনো খাত এই তালিকায় যুক্ত করা হয়নি।

রোববার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত জাহাজিকৃত পণ্যের ক্ষেত্রে পণ্যভেদে ০.৩০ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা প্রযোজ্য হবে। নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আয় দেশে প্রত্যাবাসন এবং বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিধি ও প্রয়োজনীয় কাগজের শর্ত পূরণ সাপেক্ষে এই সুবিধা পাওয়া যাবে।

গত ২০২৫-২৬ অর্থবছরেও একই ৪৩টি খাতে এই সুবিধা কার্যকর ছিল।

সার্কুলার অনুযায়ী, চলতি অর্থবছরে রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার পরিবর্তে বিকল্প হিসেবে ১.৫০ শতাংশ নগদ সহায়তা দেওয়া হবে। ইউরো অঞ্চলে বস্ত্র রপ্তানিকারকেরা বিদ্যমান ১.৫০ শতাংশের অতিরিক্ত বিশেষ সহায়তা হিসেবে আরও ০.৫০ শতাংশ পাবেন।

এ ছাড়া হাতে তৈরি হোগলা, খড়, আখ বা নারকেলের ছোবড়া দিয়ে তৈরি পণ্য রপ্তানিতে ৬ শতাংশ, গরু ও মহিষের নাড়িভুঁড়ি দিয়ে তৈরি পণ্য রপ্তানিতে ৬ শতাংশ এবং হিমায়িত মাছ রপ্তানিতে ১.৫০ থেকে ৮ শতাংশ পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে। কৃষিপণ্য ও আলু রপ্তানিতে ১০ শতাংশ, হালকা প্রকৌশল পণ্য ও হালাল মাংস রপ্তানিতে ১০ শতাংশ, সাভার চামড়া শিল্পনগরী থেকে উৎপাদিত পণ্যে ৬ শতাংশ, পিইটি বোতল রপ্তানিতে ৬ শতাংশ, জাহাজ রপ্তানিতে ৬ শতাংশ, পাটকাঠি থেকে উৎপাদিত জুট পার্টিকেল বোর্ডে ৮ শতাংশ, ফার্নিচারে ৮ শতাংশ এবং প্লাস্টিক পণ্য ও দেশে উৎপাদিত কাগজ রপ্তানিতে ৬ শতাংশ নগদ সহায়তা দেওয়া হবে। এ ছাড়া আগর রপ্তানিতে ৮ শতাংশ, দেশে উৎপাদিত ওষুধ রপ্তানিতে ৫ শতাংশ, সিনথেটিক ব্যাগ ও জুতা রপ্তানিতে ৮ শতাংশ এবং সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পণ্য রপ্তানিতে ২.৫০ থেকে ৬ শতাংশ পর্যন্ত প্রণোদনা মিলবে।

তা ছাড়া মোটরসাইকেল, রেজার ব্লেড, কাঁকড়া, কুচে ও সিরামিক পণ্য রপ্তানিতে ৬ শতাংশ, টুপি রপ্তানিতে ৭ শতাংশ, রাসায়নিক পণ্যে ৫ শতাংশ এবং চা রপ্তানিতে ২ শতাংশ নগদ সহায়তা দেওয়া হবে। সিমেন্ট শিট রপ্তানিতেও ৩ শতাংশ প্রণোদনা মিলবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD