মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন




সিটিটিসি ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ৪:২৬ pm
Police Headquarter পুলিশ সদরদপ্তর পুলিশ হেডকোয়ার্টার PH পুলিশ সদর দপ্তর পুলিশ সদর দপ্তরের
file pic

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত সন্ত্রাসবিরোধী সংস্থা অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে একীভূত করে নতুন নাম স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, উগ্রবাদ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম দমনে কাজ করবে নতুন ইউনিট।

আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’ নামটির ব্যাপক পরিচিতি থাকায় বিদেশি আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সাথে যোগাযোগ, সমন্বয় ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি করা আরও সহজ হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন। মূলত সময়ের সাথে সাথে সাইবার ক্রাইমসহ নানা আধুনিক অপরাধ দমনে এই ইউনিটগুলোর কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় একটি সামগ্রিক ও আধুনিক নাম দেওয়ার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD