মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন




যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

বিশ্ববাজারে তেলের দাম ৩ শতাংশ বাড়লো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬ ১১:৩৬ am
Fuel oil Steam locomotive fuel ফার্নেস অয়েল Filing stations Filing station ফিলিং স্টেশন Petrol Octane Pump Price পেট্রোল অকটেন পাম্প Fuel energy জ্বালানি তেল Fuel Oil pump তেল ফিলিং স্টেশন
file pic

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তেলের বাজারে আবারো অস্বস্তি দেখা গেছে। সোমবার (২০ জুলাই) শুরুর দিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহণ ব্যাহত হওয়ায় এই ঊর্ধ্বগতি দেখা গেছে। খবর আল জাজিরার

এদিকে, ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনার পর টানা নবম রাতের মতো তেহরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে তেহরান অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির প্রতিশ্রুতি স্থগিত করে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কার্যত চলাচল বন্ধ করে দেয়।

এ পরিস্থিতিতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৭৫ ডলার বা ৩ দশমিক ১২ শতাংশ বেড়ে ৯০ দশমিক ৮৫ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৫৬ ডলার বা ৩ দশমিক ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৫ ডলারে উঠেছে।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালির মাধ্যমে পরিবহণ করা হয়। এই গুরুত্বপূর্ণ পথ বাধাগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা বেড়েছে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং সমুদ্রপথে পরিবহণের বীমা ব্যয় বৃদ্ধি পাওয়ায় আগামী দিনগুলোতে তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD