মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন




স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠালো এফবিআই

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২১ pm
Land Minister visits to Walton Headquarter ভূমিমন্ত্রী ও ভূমি সচিবের ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন Saifuzzaman Chowdhury ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী
file pic

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

দুদক সূত্রে জানা যায়, ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ক্রয় চুক্তিতে ঘটে যাওয়া অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়েও অনুসন্ধান জোরদার করা হয়েছে। এই চুক্তির সঙ্গে জড়িত থাকার পাশাপাশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউসের বিরুদ্ধেও অনুসন্ধানের সুপারিশ করেছে দুদকের সংশ্লিষ্ট টিম।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD