শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন




 বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৯ pm
Bangla QR q r code bd QR code matrix barcode invented in 1994 by Japanese company Denso Wave. A barcode is a machine-readable optical label that can contain information about the item to which it is attached অ্যাপ মাস্টার কার্ড ক্রেডিট কার্ড ডেবিট প্রিপেইড কার্ড আর্থিক লেনদেন বাংলা কিউআর কোড পেমেন্ট সিস্টেম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পেমেন্ট সার্ভিস অপারেটর কুইক রেসপন্স কোড ম্যাট্রিক্স বারকোড দ্বিমাত্রিক বারকোড বারকোড অপটিক্যাল লেবেল বাংলা কিউআর কোড লেনদেন ক্যাশলেস নগদ টাকা
file pic

ডিজিটাল লেনদেন বাড়াতে বাংলা কিউআরের ব্যবহার আরও জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। উদ্যোগটি হলো বাংলা কিউআর কোডের মাধ্যমে পণ্য বিক্রির টাকা সঙ্গে সঙ্গেই সব বিক্রেতার (মার্চেন্ট) হিসাবে জমা করতে হবে। আগামী ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয়, গ্রাহকবান্ধব ও বিক্রেতাদের পেমেন্ট গ্রহণে উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাৎক্ষণিক পেমেন্ট

১ অক্টোবর থেকে বাংলা কিউআরের মাধ্যমে কোডভিত্তিক সব পরিশোধিত অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিক্রেতার হিসাবে স্থানান্তর করতে হবে। আগে ছোট বিক্রেতারা তাৎক্ষণিক হিসাবে অর্থ বুঝে পেলেও বড় বিক্রেতারা পরের দিন বা দুই দিন পর হিসাবে অর্থ পেতেন। ফলে অনেকে ডিজিটাল মাধ্যমে অর্থ গ্রহণে নিরুৎসাহিত হন। এখন বাংলা কিউআরে সবার অংশগ্রহণ বাড়াতে তাৎক্ষণিক হিসাবে অর্থ জমা দিতে বলা হয়েছে।

অ্যাপ খুললেই দেখা যাবে বাংলাকিউআর

১ অক্টোবর থেকে সব ব্যাংক, এমএফএস ও পিএসপির মোবাইল অ্যাপের হোম পেজের নিচে মাঝখানের অংশে, যা সহজে হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ছোঁয়া যায়, সেখানে বাংলা কিউআরের আইকন দৃশ্যমান করতে হবে। যাতে গ্রাহকেরা সহজেই লেনদেন করতে পারে।

ছবি আপলোড করে পেমেন্ট

৩১ অক্টোবরের মধ্যে শুধু সরাসরি কিউআর স্ক্যানই নয়, গ্যালারি থেকে বাংলা কিউআরের ছবি আপলোড করেও মূল্য পরিশোধের সুবিধা চালু করতে হবে।

সব হিসাবধারীর জন্য উন্মুক্ত

৩১ অক্টোবরের মধ্যে ব্যাংকগুলোর কার্ডধারী ছাড়াও সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীদের মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে লেনদেন করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD