শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন




শবনম বুবলী ফিরছেন জানুয়ারিতে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২:১০ pm
Shobnom Bubly anchor চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি
file pic

পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতিকে ঘিরে নির্মিত হচ্ছে সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। তবে চলমান শুটিংয়ে আপাতত থাকছেন না শবনম বুবলী। মাতৃত্বকালীন ছুটির কারণে চলতি বছর আর শুটিংয়ে ফিরছেন না তিনি। তাকে ছাড়াই বছরের বাকি কাজ এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা জাহিদ হোসেন।

ইতিমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ক’দিন আগে বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচের দৃশ্য ধারণ করা হয়েছে। আগামী মাসে দুর্গাপূজার সময় কিছু দৃশ্যের শুটিং হবে। তবে এসব দৃশ্যে বুবলী থাকছেন না। জানুয়ারিতে ঢাকেশ্বরী মন্দিরে তার অংশের শুটিং করার পরিকল্পনা রয়েছে। একই সময়ে বুবলীর বান্ধবীর চরিত্রে অভিনয় করা শিল্পীর দৃশ্যও ধারণ করা হবে।

নির্মাতা জানান, এখন পর্যন্ত সিনেমাটির ২০ থেকে ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি অংশ টানা শুটিংয়ের মাধ্যমে শেষ করার পরিকল্পনা রয়েছে। সিনেমাটিতে বুবলীর সঙ্গে অভিনয় করছেন— আদর আজাদ ও মামনুর রশিদ অপু। আরও রয়েছেন— শহীদুজ্জামান সেলিম, তারিক আনাম খান, মিশা সওদাগর, দীপা খন্দকার ও দিলারা জামান সহ অনেকে। ছবিটি ২০২৭ সালের কোরবানির ঈদের পর মুক্তির পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি দেশের বাইরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে। এদিকে, বুবলী বর্তমানে বিরতিতে রয়েছেন মাতৃত্বজনিত কারণে। তিনি মাস কয়েক আগেই কন্যাসন্তানের মা হয়েছেন। সে কারণেই মূলত অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD