বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন




পরমাণু বোমা ইসরাইলে আর পরিদর্শক ইরানে: জাতিসংঘে পেজেশকিয়ান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৪ pm
Masoud Pezeshkian Iran's new president Iran New President iran ইরান ইরানের নতুন প্রেসিডেন্ট কে এই মাসুদ পেজেশকিয়ান?
file pic

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইসরাইলের হাতে পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও আন্তর্জাতিক জবাবদিহির বাইরে রয়েছে দেশটি । বিপরীতে ইরানকে নিয়মিত পরিদর্শন ও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে পেজেশকিয়ান বলেন, কেবল কথার মাধ্যমে আস্থা তৈরি করা সম্ভব নয়; এজন্য আন্তর্জাতিক ক্ষেত্রে ‘দ্বৈত নীতি’ পরিত্যাগ করা প্রয়োজন।

তিনি বলেন, এই অঞ্চলে পারমাণবিক বোমা ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র রয়েছে ইসরাইলের হাতে; অথচ ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের দাবি জানানো হচ্ছে।

পেজেশকিয়ান আরো বলেন, ইসরাইল গাজায় ৭০ হাজার মানুষকে হত্যা করেছে। আর আলোচনার টেবিলে থাকা অবস্থাতেই ইরানে বোমা হামলা চালানো হয়েছে।

ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরাইলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষর করেনি এবং ইতিহাসে কখনোই আন্তর্জাতিক পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি। তিনি বলেন, তার পরও ইসরাইলকে বিনা মূল্যে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র দেওয়া হচ্ছে এবং যেকোনো রাজধানীতে বোমা হামলা চালানোর ক্ষেত্রে তারা সম্পূর্ণ দায়মুক্তি ভোগ করছে।

বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিকে ‘দুঃখজনক বৈপরীত্য’ হিসেবে তুলে ধরে পেজেশকিয়ান বলেন, ‘আমি আবারো বলছি—পরমাণু বোমা ইসরাইলে, কিন্তু পরিদর্শকরা ইরানে। ইসরাইল হত্যা করে, আর ইরানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।’

সূত্র: প্রেস টিভি




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD