মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন




নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করলো দূতাবাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৬ am
তাপপ্রবাহ Mount Everest Earth's highest mountain sea level Mahalangur Himal Himalayas China Nepal China–Nepal Chinese Nepali নেপাল অ্যাভারেস্ট এভারেস্ট পর্বত মাউন্ট এভারেস্ট নেপালি সগরমাথা सगरमाथा তিব্বতে চোমোলাংমা তিব্বতি ཇོ་མོ་གླང་མ ওয়াইলি jo mo glang ma পরিচিত পর্বতশৃঙ্গ হিমালয় মহালঙ্গুর হিমাল পর্বতমালা Nepal
file pic

নেপালে চলমান ভারি বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। ডিজিটালম্যাপ দেখুন

স্থানীয় সময় রোববার দিবাগত রাতে কাঠমান্ডুতে এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, নেপালে ভারি বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সতর্ক থাকতে হবে। আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভূমিধস এবং তুষারপাতের ফলে অনেক এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ায় উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।

ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ এবং নিকটবর্তী ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হওয়ায় পোখারা ও আশপাশের এলাকা ভ্রমণেও সতর্ক থাকতে বলা হয়েছে। মুস্তাং, জমসম ও অন্যান্য পার্বত্য এলাকায় যাওয়ার আগে গান্দাকি প্রদেশের বিভিন্ন সড়কের পরিস্থিতি সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। কারণ, এসব সড়কের যোগাযোগব্যবস্থা যেকোনো সময় বিঘ্নিত হতে পারে।

এ কারণে অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ বিভিন্ন পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ বা ভ্রমণের পরিকল্পনা করার আগে সব তথ্য যাচাই করতে বলা হয়েছে। একই সঙ্গে নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা ঘনিষ্ঠভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস জানিয়েছে, তারা নেপালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে।

এদিকে নেপালে ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নেপালি নিখোঁজ হয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার পর্বতশৃঙ্গে হেলিকপ্টার পৌঁছাতে পারছে না বলে জানিয়েছেন ট্রেকিং কর্মকর্তারা। ফলে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, মানাং জেলার নার ফু এলাকায় হিমলুং হিমালে এই তুষারধসের ঘটনা ঘটে। রোববার সকাল থেকে সরকারি সংস্থা ও বেসরকারি উদ্ধারকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন হিমালয়ান হলিডেজ ট্রেকিংয়ের প্রতিষ্ঠাতা বিভূতি চাঁদ ঠাকুর।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD