শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন




সাদা কাপড়ে দাগ বেশি লাগে: জামায়াত আমির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৬:৪১ pm
Bangladesh Jamaat-e-Islami amir dr Shafiqur rahman জামায়াত ইসলামী আমির ডা শফিকুর রহমান Jammat Amir amir
file pic

কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় মুফাসসির সম্মেলনে’ বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। ছবি: ফোকাস বাংলা

দুই একটা অঘটনের কারণে গোটা ওলামা সমাজকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

কারণ হিসেবে তিনি বলেন, সাদা কাপড়ে দাগ বেশি লাগে। যাদের চরিত্র কালো, ওখান থেকে কিছুই খুঁজে পাবেন না। কিন্তু যার চরিত্র ভালো, ওখানে একটু হালকা দাগ লাগলে দেখা যাবে।

আজ শনিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় মুফাসসির সম্মেলনে’ শফিকুর রহমান এসব কথা বলেন।

অনুষ্ঠানে সমবেতদের নিজেদের চরিত্রের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান শফিকুর রহমান। তিনি বলেন, দুই-একটা অঘটনের কারণে গোটা ওলামা সমাজকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়, মাদ্রাসার শিক্ষাব্যবস্থাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়।

জামায়াত আমির আরও বলেন, তাফসিরের চেয়ারে বসার আগে কোন কথাটা বললে আপনার আমলের সঙ্গে মিল থাকবে—এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এমন কোনো কথা বলা যাবে না—ভালো হলেও না—যে আমল আপনি করেন না। আগে আপনাকে আমল করতে হবে, তারপরে আপনার অধিকার বর্তাবে আরেকজনকে ডাকা।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের প্রিয় জন্মভূমি মোটেই ভালো নেই। মানুষ বড় কষ্টে। শুধু খাওয়া-পরার দিক থেকে না, ইজ্জতের নিরাপত্তা, জীবনের নিরাপত্তার দিক থেকেও মানুষ কষ্টে। কে কখন কোথায় হারিয়ে যাবে, কাকে অপমান করা হবে তার কোনো ঠিকানা নেই।’ তিনি আলেমদের জাতিকে পথ দেখানোর ‘রাহাবারের’ দায়িত্ব পালন করার আহ্বান জানান।

সম্প্রতি জাতীয় সংসদে কোরআন-সুন্নাহর সুস্পষ্ট লঙ্ঘন হয় এমন একটি আইন পাস করা হয়েছে —এমন অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, এখানেও দায় এবং দরদ দুইটা নিয়ে আপনারা কথা বলবেন। মানুষ তো ভুল করতেই পারে, সামষ্টিকভাবেও ভুল করতে পারে, এককভাবেও করতে পারে। আপনারা সংশোধনের আশায় সমালোচনাটা করবেন।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD