রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন




এবার দাম বাড়লো অটোগ্যাসের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৭:৫৫ pm
CNG auto Rickshaw ricsha tiger Baagh Electric Three wheelers vehicle wheeler tricycles tricycle motorcycles motorcycle সিএনজি মিটার থ্রি হুইলার বাঘ ভেহিকেল স্কুটার তিন চাকার গাড়ি সড়ক মহাসড়ক ইজিবাইক ব্যাটারিচালিত অটোরিকশা অটোটেম্পো যান্ত্রিক যানবাহন দুর্ঘটনা অটোমোবাইলস সিএনজিচালিত অটোরিকশা সিএনজি চালিত অটো রিকশা টেম্পো টেক্সি টেক্সিকার cng auto rickshow সিএনজিচালিত অটোরিকশা
file pic

ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসকসহ প্রতি লিটার ৭৩.০৯ টাকা থেকে বাড়িয়ে ৮৪.৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি লিটার অটোগ্যাসের দাম বেড়েছে ১১ টাকা ৫৩ পয়সা।

রোববার (৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দাম নির্ধারণ করে আদেশ জারি করেছে।

সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে বলে জানিয়েছে বিইআরসি।

এদিকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি সিলিন্ডার কিনতে হবে ১ হাজার ৮৩৭ টাকায়।

এছাড়া ৫.৫ কেজি সিলিন্ডারের দাম ৮৪২ টাকা, ১২.৫ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯১৩ টাকা, ১৫ কেজির দাম ২ হাজার ২৯৬ টাকা, ১৬ কেজির দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ কেজির দাম ২ হাজার ৭৫৫ টাকা, ২০ কেজির দাম ৩ হাজার ৬১ টাকা, ২২ কেজির দাম ৩ হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজির দাম ৩ হাজার ৮২৭ টাকা, ৩০ কেজির দাম ৪ হাজার ৫৯২ টাকা, ৩৩ কেজির দাম ৫ হাজার ৫১ টাকা, ৩৫ কেজির দাম ৫ হাজার ৩৫৭ টাকা, ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৬ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD