রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন




জামায়াতে ইসলামী

ত্রুটি সংশোধনের পথ না বেছে উল্টো আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৮:০৬ pm
Bangladesh Jamaat-e-Islami বাংলাদেশ জামায়াত ইসলামী
file pic

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসাধারণের দুর্ভোগ, কর্তৃপক্ষের উদাসীনতা ও অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিবৃতিতে বলা হয়, মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে যাত্রীসাধারণ, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছিলেন। কিন্তু তার এই প্রতিবাদের ত্রুটিগুলো সংশোধনের পথ না বেছে উল্টো তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি দুইবারের সাবেক সংসদ সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসমক্ষে অপমানের নানা হীন পদক্ষেপ নেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। জামায়াত আমীর মহান আল্লাহর কাছে তার সম্মান বৃদ্ধির দোয়া করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD