শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন




সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলি, পুরো এলাকায় আতঙ্ক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৫:০৪ pm
Saejk Valley Tour Resort Hotel Booking Rangamati Chittagong সাজেক ভ্যালি ভ্রমণ রিসোর্ট হোটেল বুকিং দার্জিলিং মিজোরাম সীমান্ত রাঙ্গামাটি Hill Tracts Rangamati Khagrachhari Thanchi Chittagong Bangladesh Parjatan Corporation haour Bandarban Tourism Border Guards Bangladesh BGB Military force security border বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি বাংলাদেশ ভারত সীমান্ত বাংলাদেশ ভারত সীমান্ত উখিয়া সীমান্ত গোলাগুলি হাওর বুক ভ্রমণ পর্যটন ট্রাভেল ট্যুরিজম পর্যটন বান্দরবান রোয়াংছড়ি রুমা‌ থান‌চি‌ আলীকদম বান্দরবান বান্দরবান রোয়াংছড়ি রুমা থানচি Sjek chander gari Sjek
file pic

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টা থেকে সাজেকের কলাবুনিয়া এলাকার দুর্গম পাহাড়ে এ গোলাগুলি শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। দীর্ঘ সময় ধরে চলা গোলাগুলিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, শনিবার দুপুর ১টা থেকে সাজেকের কলাবুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি চলছে। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং যৌথ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে।

এ দিকে পুলিশ ও নিরাপত্তা বাহিনী দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গোলাগুলির ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD